দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন পৌরশহরে ১৩ বছর বয়সী ছোট বোনকে ছুরিকাঘাত করে তার ১৭ বছর বয়সী বড় বোনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মদন উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
আহত কিশোরী শ্রাবন্তী আক্তারকে স্থানীয় লোকজন উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী নওধার গ্রামের আলীম উদ্দিনের দুই মেয়ে বৃষ্টি আক্তার (১৭) ও শ্রাবন্তী আক্তার (১৩)। মঙ্গলবার সকালে বৃষ্টি নবম শ্রেণির ফরম পূরণের জন্য ছোট বোন শ্রাবন্তী ও চার বছর বয়সী ভাতিজা ইমরানকে সঙ্গে নিয়ে মদন উপজেলা সদরে যান।
স্বজনদের ভাষ্য, উপজেলা পরিষদের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত দুই যুবক হঠাৎ শ্রাবন্তীকে ছুরিকাঘাত করে বৃষ্টিকে সঙ্গে নিয়ে চলে যায়। পরে আহত শ্রাবন্তীকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শী চা ব্যবসায়ী রুবেল বলেন, আহত অবস্থায় ওই কিশোরী তার দোকানের সামনে এসে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সে অচেতন হয়ে পড়ে। পরে কয়েকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফরিন সুলতানা বলেন, শ্রাবন্তীর মাথা ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোনকে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় তাকে আঘাত করা হয়ে থাকতে পারে।
শ্রাবন্তীর চাচি দুলেনা আক্তার বলেন, বৃষ্টি নবম শ্রেণির ফরম পূরণের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে এমন খবর পেয়ে আমরা হাসপাতালে আসি। শ্রাবন্তী তখনও অচেতন ছিল। কারা বা কেন এমন করেছে, সে বিষয়ে আমরা কিছু জানি না।
তবে পুলিশ বলছে, বৃষ্টির সঙ্গে অভিযুক্তদের আগে থেকে পরিচয় থাকতে পারে। কোনো বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত ও উদ্ধারে পুলিশ কাজ করছে। মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
যে আই